রেডিও হাভানা কিউবার অত্যন্ত শ্রোতাপ্রিয় একটা অনুষ্ঠান ছিল ডিএক্সারর্স আনলিমিটেড।
বিশ্বখ্যাত ডিএক্সার, হ্যাম অপারেটর তথা রেডিও হাভানা কিউবার সঞ্চালক আর্নি ক্রো অনুষ্ঠানটা
উপস্থাপন করতেন। তখন আর্ন্তজাতিক বেতারে ইংরেজি ভাষায় প্রচারিত হতো বেশ কয়েকটি ডিএক্স
বিষয়ক অনুষ্ঠান। বাংলায় ছিলনা কিছুই। এ নিয়ে অনেক লেখালেখি করার পর ডয়েচে ভেলে ও রেডিও
ভেরিতাস এশিয়া এগিয়ে এসেছিলো।