📡DXing-এর স্বর্ণালী স্মৃতি, বন্ধুত্ব, আর অদম্য আবেগকে নতুনভাবে ধারণ করতে— DX-Net আবার ফিরছে!
Wave Surfers’ Association Bangladesh (WSABD)-এর গর্বের প্রকাশনা DX-Net তার ৩০ বছরের ঐতিহাসিক মাইলফলক উদযাপন করছে। এই বিশেষ উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি আবারও ঝকঝকে ছাপানো সংস্করণে DX-Net প্রকাশের।
📖 আপনি কি এই ঐতিহাসিক যাত্রার অংশ হতে চান?
তাহলে আর দেরি নয়—আপনার অভিজ্ঞতা,
স্মৃতি এবং অনুভূতিকে তুলে ধরুন DX-Net-এর পাতায়।
আপনি লিখতে পারেনঃ
- DXing জীবনের স্মৃতিচারণ
- কোনো স্মরণীয় লগিং বা রিসেপশন মুহূর্ত
- প্রিয় রেডিও স্টেশন বা অনুষ্ঠান নিয়ে অভিজ্ঞতা
- অর্জিত সম্মাননা,
QSL কার্ড বা বিশেষ প্রাপ্তির গল্প
- কিংবা বেতারকে ঘিরে আপনার ব্যক্তিগত আবেগের গল্প
আমরা এই বিশেষ সংখ্যায় আপনার লেখা প্রকাশ করে তা আরও মূল্যবান স্মৃতিতে পরিণত করতে চাই।
📩 লেখা পাঠানোর নিয়ম:
আপনার লেখা পাঠান ই-মেইলে: info@abcdxing.club
সাথে সংযুক্ত করুন আপনার সংগ্রহের মূল্যবান উপকরণ যেমন—
📮
QSL কার্ড | 🎖️ সার্টিফিকেট | 📻 স্টিকার | 🎁
স্মারক ছবি
যাতে আপনার লেখাটি হয়ে ওঠে আরও জীবন্ত ও আকর্ষণীয়।
🗓️ লেখা পাঠানোর শেষ তারিখ: ৫ এপ্রিল ২০২৬
🎉
প্রকাশের সম্ভাব্য তারিখ:
পহেলা বৈশাখ (নতুন বছরের প্রথম দিন)
🌏 DX-Net শুধু একটি পত্রিকা নয়—এটি একটি আবেগ,
একটি ঐতিহ্য, একটি পরিবার।
চলুন,
আমরা সবাই মিলে আবারও জ্বালিয়ে তুলি সেই DXing-এর আলো।
📡 Stay tuned. Stay
connected. Stay DXing.
